প্রধান সূচি

নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থী ও পাঠাগার আন্দোলনের ব্যানারে শহরের শহীদ মিনার সম্মুখ সড়কে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ তার দোসরদের দ্রুত বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সাংবাদিক মজিবর রহমান, এ.কে.এম আজাদ, মেহেদী হাসান, কলেজ শিক্ষার্থী জিদান জনি, আবিদ হাসান সোলায়মান প্রমুখ।

বক্তারা এসময় বলেন, নুসরাত হত্যাকান্ডের বিচার দ্রুত শেষ করতে হবে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। পাশাপাশি যারা অপরাধীদের পক্ষ নিয়ে বিচার বিঘিœত করেছে, তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু করার আহবান জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial