প্রধান সূচি

পিরোজপুরের তেজদাসকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় যুব সমাজ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে নাক-কান-গলা, মেডিসিন ও গাইনিসহ পাঁচটি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ প্রত্যন্ত অঞ্চলের সেবা বঞ্চিত, অসহায় ও দুঃস্থ্য নারী-পুরুষ ও শিশু রোগীদেরকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে টোনা ইউনিয়নের পাঁচ শতাধিক রোগীকে ওষুধ ও ব্যবস্থা পত্র প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial