প্রধান সূচি

ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

পিরোজপুরে ডিবি পুলিশ শনিবার দুপুরের এক অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবাসহ নারগিস বেগম (৪০) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে ডিবি পুলিশের জেলা অফিসার ইনচার্জ মিজানুল হক ও এসআই দেলোয়ার হোসাইন জসিম এর নেতৃত্রে ডিবি পুলিশের একটি দল পিরোজপুর সদর উপজেলার দক্ষিন রানিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক নুর মোহাম্মদ মৃধার বাড়ীর দক্ষিন পশ্চিম পাসে রাস্তা থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী এবং একটি মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি নারগিস বেগমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নারগিস দক্ষিন রানিপুর গ্রামের মৃত আ. ওয়াহাব মৃধার মেয়ে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে চলছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial