প্রধান সূচি

Saturday, April 13th, 2019

 

প্রাণের উচ্ছ্বাসে মাতবে সবাই

শুভ বাংলা নববর্ষ ১৪২৬

আজ পহেলা বৈশাখ, শুভ বাংলা নববর্ষ ১৪২৬। ‘ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে, পাগলা মনে রঙ্গিন চোখে, নাগরদোলায় বছর ঘুরে একতারাটার সুরটা বুকে, হাজার তালের বাউল সুরে দেশটা জুড়ে খুশির ঝড়ে।’ একটা কথাই সবার মনে ‘আইলো আইলো রে আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।’ আজ নববর্ষ। বিদায় ১৪২৫। আনন্দ-হিল্লোল, উচ্ছ্বাস-উষ্ণতায় দেশবাসী আবাহন করবে নতুন বছরকে। অর্থ-সঙ্গতি থাকুক আর না-ই থাকুক, সবার হৃদয়ে আজ রবীন্দ্র-নজরুলের সুর জেগে উঠবে ‘এসো হে বৈশাখ, এসো এসো’, কিংবা ‘ঐবিস্তারিত পড়ুন


ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

পিরোজপুরে ডিবি পুলিশ শনিবার দুপুরের এক অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবাসহ নারগিস বেগম (৪০) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে ডিবি পুলিশের জেলা অফিসার ইনচার্জ মিজানুল হক ও এসআই দেলোয়ার হোসাইন জসিম এর নেতৃত্রে ডিবি পুলিশের একটি দল পিরোজপুর সদর উপজেলার দক্ষিন রানিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক নুর মোহাম্মদ মৃধার বাড়ীর দক্ষিন পশ্চিম পাসে রাস্তা থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী এবং একটি মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি নারগিস বেগমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারগিস দক্ষিন রানিপুর গ্রামেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরের তেজদাসকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে নাক-কান-গলা, মেডিসিন ও গাইনিসহ পাঁচটি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ প্রত্যন্ত অঞ্চলের সেবা বঞ্চিত, অসহায় ও দুঃস্থ্য নারী-পুরুষ ও শিশু রোগীদেরকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে টোনা ইউনিয়নের পাঁচ শতাধিক রোগীকে ওষুধ ও ব্যবস্থা পত্র প্রদান করা হয়।


পিরোজপুরে নুসরাত হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পিরোজপুর সহরের টাউনক্লাবের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, টিআইবিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় বক্তব্য রাখেন, উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, টিআইবি’র সহ-সভাপতি ফিরোজ রব্বানী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি অভিক বসু, জেলা সভাপতি শান্তনু হালদার, নিউজ ২৪ জেলাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ আহত ৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুবেল (৩৫), তার স্ত্রী আমেনা বেগম (২৩), ছোট ভাই জুয়েল (২৫) ও মা রানী বেগম (৬০) গুরুতর জখম হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার উত্তর কুমিরমারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় আহত রুবেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। আহত জুয়েল ও তার মা রানী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত আমেনা বেগম জানান, শনিবার সকালে আমারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial