প্রধান সূচি

পিরোজপুরে নুসরাত হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পিরোজপুর সহরের টাউনক্লাবের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, টিআইবিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় বক্তব্য রাখেন, উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, টিআইবি’র সহ-সভাপতি ফিরোজ রব্বানী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি অভিক বসু, জেলা সভাপতি শান্তনু হালদার, নিউজ ২৪ জেলা প্রতিনিধি ইমন চৌধুরী, শিক্ষার্থী প্রসেজিত মিস্ত্রি, আব্বাস তালুকদার।

এ সময় বক্তারা বলেন, তনু-আফসানাদের মত নুসরাত হত্যার বিচারেও যেন কালের গহব্বরে হারিয়ে না যায়। অবিলম্বে নুসরাত হত্যার সাথে জরিতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial