প্রধান সূচি

প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৬৪ সালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৫ সালে বিএ ( অনার্স),  ১৯৮৬ সালে এমএ এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। পরে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৯৩ সালে বিসিএস এর মাধ্যমে প্রভাষক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। এর পূর্বে তিনি জজকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি থিসিসের একজন পরীক্ষক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial