প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মঠবাড়িয়া উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রাজমহল চাইনিজ রেঁস্তোরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি মুহাঃ আব্দুর রহমান সিদ্দীকির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, চরমোনাই আহসানাবাদ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মাদ ছগীর হুসাইন (রূহানী), পিরোজপুর দক্ষিণ সভাপতি এম. এম. রেদওয়ান হুসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক শাকিল, উপজেলা সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।
পরে মুহাম্মাদ মাজেদুল ইসলামকে সভাপতি, মুহাম্মাদ মিজানুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি ও আরিফ বিল্লাহকে সাধারণ সম্পাদক করে উপজেলা শাখার এবং মো. রেজাউল করীমকে সভাপতি, মো. ইউসুফ আলীকে সিনিয়র সহ-সভাপতি ও মো. নাঈমুল ইসলাম নাঈমকে সাধারণ সম্পাদক করে পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial