Friday, April 5th, 2019
নাজিরপুরে পাগলী ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার
নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দরে এক পাগলী তরুনীকে (২২) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে শ্রীরামকাঠী বাজারে। এ ঘটনায় নাজিরপুর থানা পুলিশ অভিযুক্ত রুবেল ঢালী (২৬) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুবেল ওই বন্দরের ব্যবসায়ী এবং স্থানীয় কালা চাঁদ ঢালীর ছেলে। এ ব্যাপারে বাজারের পাহাড়ায় নিয়োজিত নাইটগার্ড মনোজ হালদার ও হান্নান শেখ জানান, ওই রাতে প্রতিদিনের ন্যায় বাজারে পাহাড়ায় ছিলেন। রাত ১টার দিকে দেখতে পান বাজারের স্কুল সংলগ্ন অনুপের মুদি দোকানের সামনের চৌকিতে এক পাগলী ঘুমিয়ে আছে এবং বন্দরের ব্যবসায়ী রুবেল ঢালী পাশে বসা।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মঠবাড়িয়া উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রাজমহল চাইনিজ রেঁস্তোরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি মুহাঃ আব্দুর রহমান সিদ্দীকির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, চরমোনাই আহসানাবাদ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মাদ ছগীর হুসাইন (রূহানী), পিরোজপুর দক্ষিণ সভাপতি এম. এম. রেদওয়ান হুসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক শাকিল, উপজেলা সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ। পরে মুহাম্মাদ মাজেদুল ইসলামকে সভাপতি, মুহাম্মাদ মিজানুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি ও আরিফ বিল্লাহকে সাধারণ সম্পাদক করে উপজেলা শাখার এবং মো. রেজাউল করীমকে সভাপতি, মো. ইউসুফ আলীকে সিনিয়র সহ-সভাপতি ও মো.বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় এক দিনে ৩০৯ পরিবারে পল্লী বিদ্যুৎ সংযোগ
মঠবাড়িয়ার চার গ্রামে এক দিনে ৩০৯ জন গ্রাহকের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। শুক্রবার উপজেলার হেগলপাতি, আমতলী, গোলবুনিয়া ও ধানী সাফা গ্রামের পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়। বিকেলে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ও সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। শিক্ষক সুলতান আমাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জুলফিকার রহমান, এজিএম খাইরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আলী রেজা রঞ্জু প্রমুখ।
ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায়
১৩ মাসের শিশুসহ একই পরিবারের ৬ জন আহত
ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় ১৩ মাসের শিশুসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাতেই পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার কালাইয়া গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে তার ভাই জাকির মাতুব্বর, নাসির মাতুব্বর, কাওসার মাতুব্বর, হালিম মাতুব্বর ও তাদের সহযোগীরা একই গ্রামের রুস্তুম আলী শেখের পরিবারের উপর হামলা চালিয়ে ৬ জনকে আহত করে। হামলায় রুস্তুম আলী শেখ, তার ছেলে রফিকুল ইসলাম শেখ, ইউনুস আলী শেখ, ফারুক হোসেন শেখ, পুত্রবধূ সুমা বেগম ও ১৩ মাসবিস্তারিত পড়ুন
