প্রধান সূচি

মঠবাড়িয়ায় এক দিনে ৩০৯ পরিবারে পল্লী বিদ্যুৎ সংযোগ

মঠবাড়িয়ার চার গ্রামে এক দিনে ৩০৯ জন গ্রাহকের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। শুক্রবার উপজেলার হেগলপাতি, আমতলী, গোলবুনিয়া ও ধানী সাফা গ্রামের পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়। বিকেলে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ও সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
শিক্ষক সুলতান আমাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জুলফিকার রহমান, এজিএম খাইরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আলী রেজা রঞ্জু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial