নাজিরপুরে পাগলী ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার
নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দরে এক পাগলী তরুনীকে (২২) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে শ্রীরামকাঠী বাজারে। এ ঘটনায় নাজিরপুর থানা পুলিশ অভিযুক্ত রুবেল ঢালী (২৬) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুবেল ওই বন্দরের ব্যবসায়ী এবং স্থানীয় কালা চাঁদ ঢালীর ছেলে।
এ ব্যাপারে বাজারের পাহাড়ায় নিয়োজিত নাইটগার্ড মনোজ হালদার ও হান্নান শেখ জানান, ওই রাতে প্রতিদিনের ন্যায় বাজারে পাহাড়ায় ছিলেন। রাত ১টার দিকে দেখতে পান বাজারের স্কুল সংলগ্ন অনুপের মুদি দোকানের সামনের চৌকিতে এক পাগলী ঘুমিয়ে আছে এবং বন্দরের ব্যবসায়ী রুবেল ঢালী পাশে বসা। হটাৎ একটি গাড়ী চলে আসলে রুবেল দৌড়ে পালিয়ে যায়। তার পালিয়ে যাওয়ায় তাদের সন্দেহ হলে আশে পাশে ঘুমের ভান করে শুয়ে থাকে। এর কিছু সময় পরেই রুবেল পুনঃরায় সেখানে এসে ওই পাগলীর গায়ের কাপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নাইটগার্ড মনোজ টর্চ নিয়ে সেখানে এগিয়ে গেলে রুবেল ঢালী দৌড়ে পালিয়ে যায়।
ওই বাজারের ব্যবাসায়ী সমিতি সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই রাতে বন্দরে পাহাড়ার দায়িত্বে থাকা নাইটগার্ড হান্নান শেখ ও মনোজ হাওলাদার তাকে বিষয়টি জানিয়েছেন।
নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া জানান, অভিযুক্ত রুবেল ঢালীকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় ওই মেয়েটির মায়ের লিখিত অভিযোগের ভিক্তিতে মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।
