প্রধান সূচি

উৎসব আর শঙ্কার মধ্যে স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচন

উৎসাহ আর শঙ্কার মধ্যে দিয়ে ৩১ মার্চ রবিবার শুরু হচ্ছে ৫ম স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। গত শুক্রবার মধ্যে রাত থেকে প্রার্থীদের সমস্ত প্রচার-প্রচারণা শেষ হয়েছে। রবিবার উপজেলার ৬৯ টি কেন্দ্রের ৪২২টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে ব্যালট, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি প্রতিটা কেন্দ্রে পাঠানো হয়েছে ।

এবারের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ মিলিয়ে মোট ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত এস,এম মুইদুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র মো. আব্দুল হক (আনারস) এবং এনপিপি মনোনীত মো. ছিদ্দীকুর রহমান (আম) প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় সহ সুষ্ঠ ভোটদান ও আচরনবিধি রক্ষার জন্য একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে রয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে রয়েছে পাঁচ প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহীনির সদস্য। প্রতিটি ভোট কেন্দ্রে ১২ জন আনসার সদস্যসহ ৩ জন করে পুলিশ রয়েছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার, ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ৮১,৮৬৯ এবং নারী ৮১,২৭৬ জন ভোটার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial