প্রধান সূচি

শরণখোলার জেলেদের জালে  ধরা পড়লো  ২০ কেজির পাঙ্গাস

শরণখোলার বলেশ্বর নদীতে জেলেদের জালে ধরা পড়েছে  ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ । শনিবার ভোর রাতে মৎস্য ব্যবসায়ী মিলন শেখের জালে ধরা পড়ে দৈত্যাকৃতির এ মাছটি।

মৎস্য ব্যবসায়ী মিলন শেখ জানান, রাতে তার জেলেরা বলেশ্বর নদীতে জাল ফেলে। ভোররাতে জাল টানার সময় অন্যান্য মাছের সাথে বিশাল এই পাঙ্গাসটি ধার পড়ে। সকালে উপজেলা সদরের রায়েন্দা শের-ই-বাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ৯১০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬৫৫ টাকায় বিক্রি হয়েছে। এসময় মাছটিকে দেখতে এলাকার ভিড় জমায়।

ক্রেতা ফারুক তালুকদার বলেন, এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাই দামের কথা না ভেবে মাছটি কিনে নিয়েছি। আমরা কয়েক জনে মিলে মাছটি কেটে ভাগ করে নিয়েছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial