বাগেরহাটে কেন্দ্রগুলোতে নেয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী
বাগেরহাটে শনিবার সকাল থেকে জেলার ৪‘শ ৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নেয়া হয়েছে। ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা স্ব-স্ব উপজেলা সদর থেকে নির্বাচন সামগ্রী নিয়ে যান। প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্য নিয়োজিত থাকবেন। রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে।
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম বলেন, বাগেরহাটের নয় উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট নেয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ৩১ তারিখ নির্বাচনের দিনে ৪‘শ ৬৭ কেন্দ্রে ১১ লক্ষ ১৩ হাজার ৩‘শ ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
