বাগেরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত
বাগেরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগীতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় দশটি দল অংশগ্রহণ করে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তানজিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।
Please follow and like us:
« … বিভাগীয় কমিশনার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে পানি দিবসে মানববন্ধন »
