পিরোজপুরে দলিত সম্প্রদায়ের মানববন্ধন ও সমাবেশ
প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে পিরোজপুরে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস-২০১৯ উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে এ কর্মসূচী পালন করছে। জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে শহরের সদর রোডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দলিত পরিষদ জেলা শাখার সভাপতি পান্ন লাল রবি দাস, সাধারণ সম্পাদক মোহন লাল দাস, প্রদীপ দাস, দিপক কুমার দাস ও রাজু দাস এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
বক্তারা এসময় বৈষম্য বিলোপ আইন, সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা প্রবর্তন, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র বরাদ্দ বৃদ্ধি, আবসন সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি, কারিগরি প্রশিক্ষণ, শিক্ষা থেকে ঝরে পড়া ব্যবস্থাসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।
