মঠবাড়িয়ায় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি মো. আবদুল খালেক।
এ সময় সংগঠনের উপজেলা শাখার সভাপতি এম. এ. কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সংগঠনের বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পিরোজপুর জেলা সভাপতি অমল কৃঞ্চ মন্ডল, সদর উপজেলা সভাপতি স্বপন চক্রবর্তী, উপজেলা সাধারণ সম্পাদক আ. লতীফ শিকদার প্রমুখ। পরে সম্মেলনে সর্বসম্মতিক্রমে শিক্ষক এম.এ কুদ্দুসকে সভাপতি, আ. লতীফ শিকদারকে সাধারণ সম্পাদক ও আ. মালেক মাস্টারকে সাংগঠনিক সম্পাদক করে ৭৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
