প্রধান সূচি

Thursday, March 21st, 2019

 

পিরোজপুরে জেলা তথ্য অফিসের শিশু মেলা সমাপ্ত

পিরোজপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ২ দিনব্যাপী শিশু মেলা শেষ হয়েছে। বৃহষ্পতিবার সকালে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মো. মহসিন হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবেদ শাহ্, পিরোজপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. ফারহানা রহমান। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন উত্তর বাজুকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. এ. জামান। আলোচনা সভা শেষেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে রিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কদমতলা জর্জ হাই স্কুলে অনুষ্ঠিত এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বেধনী অনুষ্ঠানে কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র জোনাল ম্যানেজার নাসির উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মুহাম্মদ মাজেদুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা জিহাদ হোসাইন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রাজিব সেখ, উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, এমআইএস কর্মকর্তা আওফা আউয়াল আঁচলসহ সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শক, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দবিস্তারিত পড়ুন


কাল আল-গায্যালী কামিল মাদ্রাসার তাফসীর মাহ্ফিলের আখেরী মোনাজাত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঐতিহ্যবাহী আল-গায্যালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও আল-গায্যালী পাক দরবার শরীফের ৮১তম তাফসীরুল কুরআন ও ঈছালে সাওয়াব মাহ্ফিলের আখেরী দোয়া ও মোনাজাত আগামীকাল শুক্রবার বাদ জুম’য়া অনুষ্ঠিত হবে। দারুলহুদা গ্রামে অবস্থিত এ মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী অনুষ্ঠিত মাহ্ফিলে পটুয়াখালীর জেলার চৈতা দরবার শরীফের পীর মুফতি মুহাদ্দিস মাওলানা শাহ্ মোহাম্মদ নূরুল হক খানসহ দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেছেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ্ মাহ্মুদ তালুকদার জানান, ময়মনসিংহ’র গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র এডভোকেট কায়সার আহম্মেদের সভাপতিত্বে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ এম এম আব্দুর রশীদের পরিচালনায় আখেরী মোনাজাত শেষে দুপুরেবিস্তারিত পড়ুন


ইউনিয়ন পর্যায়ে প্রত্যয় প্রকল্পের সচেতনতা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী ও শিশু সংবেদনশীল শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতের উন্নয়ন বিষয়ে প্রত্যয় প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলাধীন ১নং শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম। বিশেষ অতিথি ছিলেন ডা. এসকে মজুমদার কৃষি ও কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক শাহী সেকেন্দার। শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিকদারমল্লিক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্বাচিত ইউপি মহিলা সদস্য, ইউপি সদস্য, শিক্ষক, এসএমসি সদস্য, পিটিএ সদস্য, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রের এফডাব্লিউভি,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে দলিত সম্প্রদায়ের মানববন্ধন ও সমাবেশ

প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে পিরোজপুরে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস-২০১৯ উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে এ কর্মসূচী পালন করছে। জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে শহরের সদর রোডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দলিত পরিষদ জেলা শাখার সভাপতি পান্ন লাল রবি দাস, সাধারণ সম্পাদক মোহন লাল দাস, প্রদীপ দাস, দিপক কুমার দাস ও রাজু দাস এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। বক্তারা এসময় বৈষম্য বিলোপ আইন, সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা প্রবর্তন, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি মো. আবদুল খালেক। এ সময় সংগঠনের উপজেলা শাখার সভাপতি এম. এ. কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সংগঠনের বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পিরোজপুর জেলা সভাপতি অমল কৃঞ্চ মন্ডল, সদর উপজেলা সভাপতি স্বপনবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে চেয়ারম্যান প্রার্থীর ব্যাতিক্রমী প্রচারণা

স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ছিদ্দিকুর রহমান (আম প্রতীক) মাইক নিয়ে  নিজেই প্রচারণা চালাচ্ছেন। মাইকে নির্বাচনী প্রচরণামূলক অডিও বাজিয়ে রিক্সা নিয়ে বুধবার মাগরিব নামাজ বাদ উপজেলা রোডে নিজের প্রচারকার্য চালাতে দেখা গেছে প্রার্থী সিদ্দিকুর রহমানকে। একই সাথে মাইক নিয়ে এমন প্রচারকার্য চালানোর সাথে সাথে প্রার্থী নিজেই আবার কখনো হ্যান্ডবিল বিলি আবার নির্বাচনী পোষ্টারও লাগাচ্ছেন। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা থেকে চেয়ারম্যান পদে মাঠে মোট ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি দুই চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস,এম মুইদুল ইসলাম (নৌকা)বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial