পিরোজপুরে তথ্য অফিসের শিশু মেলা ও র্যালি
জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নের সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুরে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে।
শিশু মেলা উপলক্ষে বুধবার শহরে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে মেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার মহসিন হোসেন তালুকদার, সাংবাদিক গৌতম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শণী ও সংগীতানুষ্ঠান।
Please follow and like us:
« পিরোজপুরে রিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠিতে চেয়ারম্যান প্রার্থীর ব্যাতিক্রমী প্রচারণা »
