প্রধান সূচি

পিরোজপুরে রিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

পিরোজপুরে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বুধবার দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সমৃদ্ধি কর্মসূচির হলরুমে অনুষ্ঠিত এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বেধনী অনুষ্ঠানে শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান (রাজু), রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র পিরোজপুর সদর-১ সহকারী মহাব্যবস্থাপক নাসির উদ্দিন, সহকারী এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, সিনিয়র অফিসার মো. রইচ উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির শারিকতলা ইউনিয়ন শাখার সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শুভজিত মন্ডল, এসডিও হাফিজুর রহমান, এমআইএস কর্মকর্তা রফিকুল ইসলামসহ সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শক, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. ফারহানা রহমান (কনসালটেন্ট গাইনি এন্ড অবস্ পিরোজপুর সদর হাসপাতাল) এবং পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন।
ক্যাম্পে ১৭৭ জন বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial