পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বাসুদেব হালদার, রাজলক্ষি স্কুলের সিনিয়র শিক্ষক শিব শংকর সাহা, পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অঞ্জলী রাণী মজুমদার, সাবিনা ইয়াসমিন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ে শিক্ষক সিদ্ধার্থ শংকর হালদারের সঞ্চালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
