স্বরূপকাঠীতে ইয়াবাসহ পিতাপুত্র গ্রেফতার
জেলার স্বরূপকাঠী উপজেলা থেকে মজিবর রহমান (৬৭) ও মিজানুর রহমান (২৬) নামে পিতা-পুত্রকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে বরিশালের র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের অশ্বথ্যকাঠি গ্রাম থেকে তাদের আটক করে। ইয়াবা ব্যবসায়ী মজিবুর রহমান গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্বরূপকাঠী থানার ওসি কে. এম তারিকুল ইসলাম জানান, শনিবার ১১০ পিস ইয়াবাসহ বরিশালের র্যাব-৮ গ্রেফতারকৃত পিতা ও পুত্রকে স্বরূপকাঠী থানায় সোপার্দ করেছে। এ ব্যাপারে র্যাবের ডিআইডি মামুন-অর-রশিদ খান বাদী হয়ে থানায় একটি মামলা দিয়েছেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় সহকারী শিক্ষক পুলকের অনিয়মের শেষ নেই (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে শ্রমিকের মৃত্যু »
