শরণখোলায় শিক্ষকের আঘাতে মাদ্রাসা ছাত্র আহত
বাগেরহাটের শরণখোলায় একটি হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. বায়জিদ বোস্তামি (১৪)কে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ইমরান হোসেন। আহত অবস্থায় তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কৈয়ার খালপাড় হাফেজিয়া মাদ্রাসায়। আহত বায়জিদ উপজেলার দক্ষিন খোন্তাকাটা গ্রামের মোস্তফা বেপারির ছেলে।
আহত বায়জিদ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক ইমরান হোসেন তাকে ছাত্র শিবিরের কর্মী হিসেবে কাজ করার জন্য চাপ দেয়। এতে বায়জিদ রাজি না হওয়ায় তাকে বেদড়ক পিঠিয়ে আহত করে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. ইমরান হোসেন জানান, বায়জিদ আমার কথা না শোনায় আমি তাকে শাসন করেছি মাত্র।
Please follow and like us:
« বাগেরহাটে দখলমুক্ত হলো হজিরকাটা সরকারী খাল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জেলা তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে প্রেস ব্রিফিং »
