প্রধান সূচি

পাইকগাছায় লিচু গাছ মুকুলে ভরে গেছে

পাইকগাছায় লিচু গাছ মুকুলে ভরে গেছে। সোনালী রঙের মুকুলে ভরে গেছে গাছ। বাতাসে লিচু ফুলের মিষ্টি মৌ মৌ গন্ধে মানুষের মন বিমহিত হচ্ছে। ফাল্গুন মাসের ১৫ তারিখের পর থেকে লিচু গাছে ফুল ফোটা শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, উপজেলায় ১৫ হেক্টর জমিতে প্রায় সাড়ে ৩ হাজার লিচু গাছ রয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, কপিলমুনি, হরিঢালী, রাড়লী ও পৌরসভায় লিচু গাছ রয়েছে।

উল্লেখযোগ্য ভাবে কোন বাগান গড়ে না উঠলেও প্রায় বাড়ীতে দু’একটি করে লিচু গাছ রয়েছে। তবে নতুন করে লিচু বাগান তৈরী হচ্ছে। নতুন বাগানে চায়না-৩ ও মুজাফফার জাতের লিচু গাছ লাগানো হয়েছে। উপজেলায় ছোট-বড় কয়েকটি লিচু বাগান রয়েছে। এর মধ্যে আগড়ঘাটা গ্রামের মাওলানা শামছুদ্দীনের লিচু বাগানে প্রায় ৪০টি গাছ রয়েছে। লিচু বাগানে ফুলে ফুলে ভরে গেছে। লিচু ফুল পরিচর্যায় বাগান মালিকরা ব্যস্ত সময় পার করছে। পোকা দমনে বিভিন্ন প্রকার কীটনাশক ঔষধ স্প্রে করছে। যাতে আশানারূপ লিচুর পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, কয়েক দিনের বৃষ্টির পর লিচু গাছে ফুল ফুটেছে। এ কারণে লিচুর ফলনে তেমন কোন সমস্যা হবে না। কৃষি অফিস থেকে বাগান মালিকদের লিচু গাছের পরিচর্যার নানা পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে লিচুর আশানারূপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial