প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার আলোচনা সভা ও দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

পিরোজপুর টাউন ক্লাব মাঠে পিরোজপুর মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদ ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈনুল হাসান, জেলা তথ্য অফিসার মহসিন হোসেন তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভানেত্রী খায়জুরান দ্বিরোজ, সবার জন্য কল্যাণ এর নির্বাহী পরিচালক শামীমা রানী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শিরিনা আফরোজ, সভা পরিচালনা করেন সেলিনা ইয়াসমিন।

আলোচনা সভা শেষে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial