প্রধান সূচি

Friday, March 8th, 2019

 

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার আলোচনা সভা ও দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর টাউন ক্লাব মাঠে পিরোজপুর মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদ ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈনুল হাসান, জেলা তথ্য অফিসার মহসিন হোসেন তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভানেত্রী খায়জুরান দ্বিরোজ, সবার জন্য কল্যাণ এর নির্বাহী পরিচালক শামীমা রানী, পিরোজপুর প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন


আন্তর্জাতিক নারী দিবসে জেলা পুলিশের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

পিরোজপুরে সদর থানার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর আয়োজনে সদর থানা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মেদ মাঈনুল হাসান, কোর্ট ইনুসপেক্টর মোরাশ্বের আলী, সদর থানার ওসি (তদন্ত) মো. রাসেল, আর আই মো. ইসাহাক, এস আই  মুসলিমা খানম, এএসআই মুকুল, এএসআই মিতা সেন, এএসআই হাসিনা, পুলিশ সদস্য রাবেয়া বেগম প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial