মোংলায় সাংবাদিক সুমনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
এনটিভি মোংলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু হোসাইন সুমনের মা মোমেনা বেগম (৬০) এর জানাজা নামাজ বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলার কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ সন্ধ্যায় মোংলা পোর্ট পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কবরস্থান রোডের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাংবাদিক সুমনের মা মোমেনা বেগম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সিনিয়র সাংবাদিক আবু হোসাইন সুমনের মায়ের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছুটে যান। এসময় শোক ও সমবেদনা জানাতে যারা বাড়িতে উপস্থিত হয়েছিলেন তারা হলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, পৌর যুবলীগ সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম, মো. আবুল হাসান, নিজাম উদ্দিন, মনিরুল ইসলাম দুলু, দিদারুল আলম বিজয় প্রমূখ।
অন্যদিকে সাংবাদিক আবু হোসাইন সুমনের মায়ের মৃত্যুতে পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, মোংলা থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম প্রমূখ।
