জাতীয় সঙ্গীত প্রতিযোগিয়তায় জাতীয় পর্যায়ে ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বিভাগীয় পর্যায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠান বরিশাল বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০ ঘকিটায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. খায়রুল আলম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।
প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ৬টি জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায় অংশগ্রহণ করার সযোগ পেল ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ১০ জন শিক্ষার্থীরা। পরে বিজীয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Please follow and like us:
« ভান্ডারিয়ার বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ জেলায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় সাংবাদিক সুমনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ »
