Thursday, March 7th, 2019
নাজিরপুরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ হিন্দু এলাকা পরিদর্শনে ড. নিম চন্দ্র ভৌমিক
পিরোজপুরের নাজিরপুরে সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা উপজেলার পশ্চিম বানিয়ারী গ্রাম পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক। বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রাম পরিদর্শনে আসেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র নাথ বসু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নাজিরপুর উপজেলা শাখার আহবায়ক সূখ রঞ্জন বেপারী, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সন্তোষবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শ্রী শ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহরে মঙ্গল শোভাযাত্রা
পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রীশ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহরে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৫ দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ মঠবাড়িয়া শাখা ও কেন্দ্রীয় হরিসভা মন্দিরের যৌথ আযোজনে শ্রীশ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহরে এ মঙ্গল শোভাযাত্রা কেন্দ্রীয় হরিসভা মন্দির থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হরিসভা মন্দির এসে শেষ হয়। শোভাযাত্রায় মঠবাড়িয়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই কর্মকার, শ্রীগুরু সংঙ্ঘ সভাপতি অমল কর্মকার, সাধারণ সম্পাদক বাবু রবিন কর্মকারসহ কয়েক শ’ ভক্ত শিষ্য ও হিন্দুবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বেতমোর আ. মজিদ এতিমখানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন
মঠবাড়িয়ার বেতমোর আ. মজিদ এতিমখানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এতিমখানা ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন এতিমখানার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ডা. মো. জিয়াউল হক। উদ্বোধন ও মতবিনিময় সভায় এতিমখানার ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুচ নেগাবানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেতমোর আশরাফুল উলুম ডিগ্রী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন বিএসসি, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, উপাধ্যক্ষ মাওলানা শাহজালাল, স্থানীয় ইউপি সদস্য ওয়াদুদ সিকদার পেরু, এতিমখানার নির্বাহী পরিচালক কামরুজ্জামান মিজান প্রমূখ।
মোংলায় সাংবাদিক সুমনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
এনটিভি মোংলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু হোসাইন সুমনের মা মোমেনা বেগম (৬০) এর জানাজা নামাজ বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলার কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ সন্ধ্যায় মোংলা পোর্ট পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কবরস্থান রোডের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাংবাদিক সুমনের মা মোমেনা বেগম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সিনিয়র সাংবাদিক আবু হোসাইন সুমনের মায়ের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছুটে যান। এসময় শোক ও সমবেদনাবিস্তারিত পড়ুন
জাতীয় সঙ্গীত প্রতিযোগিয়তায় জাতীয় পর্যায়ে ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বিভাগীয় পর্যায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠান বরিশাল বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০ ঘকিটায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. খায়রুল আলম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান। প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ৬টি জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায় অংশগ্রহণ করার সযোগ পেল ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবমবিস্তারিত পড়ুন
