মঠবাড়িয়ায় শ্রী শ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহরে মঙ্গল শোভাযাত্রা
পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রীশ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহরে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৫ দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ মঠবাড়িয়া শাখা ও কেন্দ্রীয় হরিসভা মন্দিরের যৌথ আযোজনে শ্রীশ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহরে এ মঙ্গল শোভাযাত্রা কেন্দ্রীয় হরিসভা মন্দির থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হরিসভা মন্দির এসে শেষ হয়।
শোভাযাত্রায় মঠবাড়িয়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই কর্মকার, শ্রীগুরু সংঙ্ঘ সভাপতি অমল কর্মকার, সাধারণ সম্পাদক বাবু রবিন কর্মকারসহ কয়েক শ’ ভক্ত শিষ্য ও হিন্দু ধর্মালম্বী অংশ নেয়।
উলেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে ৫ দিনব্যাপী এ শ্রীশ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রাতঃকালীন প্রার্থনা, গুরু বন্দনা, আরতি অনুষ্ঠান, গীতা পাঠ, কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন, পরিক্রমা, শ্রীগুরুসঙ্ঘ এবং শ্রীগুরু প্রসংঙ্গে আলোচনা, ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
