মঠবাড়িয়ায় বেতমোর আ. মজিদ এতিমখানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন
মঠবাড়িয়ার বেতমোর আ. মজিদ এতিমখানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এতিমখানা ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন এতিমখানার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ডা. মো. জিয়াউল হক।
উদ্বোধন ও মতবিনিময় সভায় এতিমখানার ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুচ নেগাবানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেতমোর আশরাফুল উলুম ডিগ্রী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন বিএসসি, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, উপাধ্যক্ষ মাওলানা শাহজালাল, স্থানীয় ইউপি সদস্য ওয়াদুদ সিকদার পেরু, এতিমখানার নির্বাহী পরিচালক কামরুজ্জামান মিজান প্রমূখ।
Please follow and like us:
« মোংলায় সাংবাদিক সুমনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ (পূর্ববর্তি সংবাদ)
