প্রধান সূচি

উপজেলা পরিষদ নির্বাচন

ভান্ডারিয়ার বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ জেলায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইতে পিরোজপুর জেলার ৭ উপজেলায় ভান্ডারিয়া উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জলসহ ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।বুধবার মনোনয়নপত্র বাছায়ের দিন ধার্য ছিল।

মনোনয়নপত্রের সাথে দেয়া হলফনামায় অসত্য তথ্য দেয়া এবং তথ্যে গড়মিল থাকায় জেলার ভান্ডারিয়া উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয়পার্টি (জেপি) উপজেলা যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল এর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী খান নাজনীন বেগমের মনোনয়নপত্র বাতল হয়েছে। এর আগে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খান এনায়েত করিম গত ৪ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশনের ওয়েব সাইডে তার মনোনয়নপত্র দাখিল করলে তা যথাযথভাবে দাখিল হয়নি বলে গৃহীত হয় নি।

ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সেলিম হাওলাদার এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক যুবলীগ নেতা নুরুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী রিয়াজউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল, চন্দ্র শেখর ও হারুন অর রশীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে আরিফুর রহমান সিফাত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূসরাত জাহান পলি’র মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নাজিরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দীপালী রানী মল্লিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পিরোজপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান জানান, মনোনয়নপত্রের হলফনামায় অসত্য তথ্য প্রদান, তথ্য গোপন, তথ্যে গড়মিল থাকাসহ বিভিন্ন কারণে এসব মনোনয়নপত্র বাছাইকালে বাতিল করা হয়েছে। তবে বাতিলকৃত প্রার্থীরা আপলি করতে পারবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial