প্রধান সূচি

Wednesday, March 6th, 2019

 

উপজেলা পরিষদ নির্বাচন

ভান্ডারিয়ার বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ জেলায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইতে পিরোজপুর জেলার ৭ উপজেলায় ভান্ডারিয়া উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জলসহ ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।বুধবার মনোনয়নপত্র বাছায়ের দিন ধার্য ছিল। মনোনয়নপত্রের সাথে দেয়া হলফনামায় অসত্য তথ্য দেয়া এবং তথ্যে গড়মিল থাকায় জেলার ভান্ডারিয়া উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয়পার্টি (জেপি) উপজেলা যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল এর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী খান নাজনীনবিস্তারিত পড়ুন


ইন্দরকানীতে আ’লীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন

ইন্দুরকানী আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। বুধবার ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচীতে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক শাওন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যে তারা বলেন, একটি হত্যা মামলায় পরিকল্পিতভাবে উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাঈদকে আসামী করা হয়েছে। তারা মামলা প্রত্যাহারসহ আওয়ামী লীগ নেতা সাঈদের মুক্তি দাবী করেন।


১২ রুটের যান চলাচল বন্ধ

টগড়া-চরখালী ইঞ্জিন বিকল হয়ে ফেরি চলাচল বন্ধ

জেলার পিরোজপুর-ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের কঁচা নদীতে চলাচলকারী টগড়া-চরখালী ফেরীর ইঞ্জিন বিকল হওয়ায় ৩ ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে ঢাকা, খুলনা, যশোরসহ দেশর বিভিন্ন স্থানের ১২টি রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের পড়তে হয় দুর্ভোগের মধ্যে। জানা গেছে, বুধবার দুপুর ২ টার দিকে টগড়া-চরখালী ঘাটের ফেরিটির দুটি ইঞ্জিনের একটির গিয়ার ভেঙ্গে গেছে ও অপরটির সেপে সমস্যার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল না করায় ফেরি ঘাটের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এই ফেরি পারাপার হয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, মংলা, মঠবাড়িয়া, পাথরঘাটা,বিস্তারিত পড়ুন


কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো : নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পুরাতন কোর্ট বিল্ডিং এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


স্বরূপকাঠীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে স্বরূপকাঠী (নেছারারাদ) উপজেলায় মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিলসহ অন্যান্যরা।


ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে জাতীয়করণের দাবীতে নাজিরপুরে মানববন্ধন

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে জাতীয়করণের দাবীতে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে জাতীয়করণের দাবী আদায় বাস্তবায়ন কমিটির নাজিরপুর উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, শফিকুল ইসলাম সোহেল, সুমন কুমার দাস, কৃষ্ণা মিস্ত্রী প্রমুখ। পরে তাদের দাবীর সাথে সম্মতি জ্ঞাপন করে বক্তব্য রাখেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট দীপ্তিষ চন্দ্র হালদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান রঞ্জু, রিয়াজবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুুতি সভা

ভান্ডারিয়ায় বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৫ মার্চ কালরাত্রি (ব্লাক আউট) দিবস পালন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ওসি (তদন্ত) মো. তারিকুল ইসলাম, জেপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় দরিদ্রদের জন্য কমিউনিটি সেন্টার নির্মান উপলক্ষে কর্মশালা

ভান্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং ইউএনডিপির আইসিবিএআর প্রকল্পের আওতায় প্রান্তিক দরিদ্র মানুষের জন্য স্থানীয়ভাবে সভা, সেমিনার এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য কমিউনিটি সেন্টার নির্মান উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইউএনও মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, মজিবুর রহমান চৌধুরী, খান এনামুল করিম পান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, সংগঠনের সিডিও মো. শফিকুর রহমান, সিডিএ নাসরীন হোসেন, ইঞ্জিনিয়ার মো. এমাদুল হক প্রমূখ। পরেবিস্তারিত পড়ুন


পরিতোষ বেপারী সভাপতি ॥ পঙ্কজ সাওজাল সম্পাদক

মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা পরিতোষ বেপারী সভাপতি ও পঙ্কজ সাওজাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে পৌর শহরের বাংলাদেশ সেবাশ্রম অঙ্গনে পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পরিতোষ বেপারী সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো : নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো’ এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকশ নারী পুরুষ অংশ নেন। অংশ নেয়া সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে ছিল মহিলা পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, উপজেলা নারী উন্নয়ন ফোরাম, রূপান্তর, সনাক, প্রেসক্লাব, ব্রাক, নার্সিং ইনস্টিটিউট, অগ্রযাত্রা, জাতীয় মহিলা সংস্থা। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বাগেরহাটবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial