প্রধান সূচি

ভান্ডারিয়ায় দরিদ্রদের জন্য কমিউনিটি সেন্টার নির্মান উপলক্ষে কর্মশালা

ভান্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং ইউএনডিপির আইসিবিএআর প্রকল্পের আওতায় প্রান্তিক দরিদ্র মানুষের জন্য স্থানীয়ভাবে সভা, সেমিনার এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য কমিউনিটি সেন্টার নির্মান উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ইউএনও মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, মজিবুর রহমান চৌধুরী, খান এনামুল করিম পান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, সংগঠনের সিডিও মো. শফিকুর রহমান, সিডিএ নাসরীন হোসেন, ইঞ্জিনিয়ার মো. এমাদুল হক প্রমূখ।
পরে উপজেলায় একটি কমিউনিটি সেন্টার এবং উপজেলার অন্যান্য ইউনিয়নে ১৫টি টিউবয়েল এর প্লাটফর্ম উচুঁকরণের ডিজাইন, ড্রইং, লে-আউট বিষয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial