প্রধান সূচি

পরিতোষ বেপারী সভাপতি ॥ পঙ্কজ সাওজাল সম্পাদক

মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা পরিতোষ বেপারী সভাপতি ও পঙ্কজ সাওজাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকালে পৌর শহরের বাংলাদেশ সেবাশ্রম অঙ্গনে পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পরিতোষ বেপারী সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বাসুদেব মিত্র, এডভোকেট দিলীপ কুমার পাইক, অধ্যক্ষ তুষার কান্তি মজুমদার, আওয়ামী লীগ নেতা ফজলুল হক মণি, যুবলীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ, পূজা উদযাপন পরিষদেও সদস্য সচিব রতন কর্মকার, পঙ্কজ সাওজাল ও যুবলীগ নেতা গোপাল রায় প্রমূখ।

সম্মেলনে উপজেলার ১১ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মঠবাড়িয়া পৌরসভা মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতা পরিতোষ বেপারী ১৬ ভোট পেয়ে সভাপতি এবং পঙ্কজ সাওজাল ২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সঞ্জয় দেবনাথ ১৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial