প্রধান সূচি

Wednesday, March 6th, 2019

 

বাগেরহাটে জাতীয় পাট দিবস পালিত

‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, বাগেরহাট কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন, খুলনার পাঠ উন্নয়ন কমর্ককর্তা মো. লুৎফর রহমান, পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. সরোয়ার হালিম, খানজাহান আলী ডিগ্রিবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

পাইকগাছায় র‌্যাব-৬ অভিযান চালিয়ে সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছে। মামলা সুত্রে জানা গেছে, র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালত গ্রামে অভিযান চালিয়ে মালত সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মালত গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সেলিম হায়দার (৫০), শ্যামনগর গ্রামের হোসেন গাজীর ছেলে মো. হাবিবুর গাজী (৪০)ও মালত গ্রামের শের আলীর ছেলে শামীম গাজী (৩৪)কে আটক করে। এসময় তাদের কাছে থাকা সীমানা পিলার (ম্যাগনেট পিলার- যার গায়ে ইংরেজীতে খোদাই করা EAST INDIA ১৮১৮ COMবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক ব্যবসায়ী নেছারের ১৫ বছর কারাদন্ড

পিরোজপুরে নেছার উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫ বছর কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। নেছার উদ্দিন পিরোজপুর পৌরসভার শেখপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং পিরোজপুর পৌরসভার কাউন্সিলর জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সালাম বাতেনের ছোট ভাই। আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ আগস্ট রাতে পিরোজপুর পৌরসভার শেখপাড়ায় নেছার উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ নেছার উদ্দিনকে ১ হাজার ২৩০টি ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার এসআই বিকাশ চন্দ্রবিস্তারিত পড়ুন


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্তি পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদ নেত্রী খালেদা আক্তার হেনা প্রমুখ। মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা, মহিলা পরিষদ, এলজিইডি, গণ উন্নয়ন সমিতি, পিডিএফসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial