পাইকগাছায় সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক
পাইকগাছায় র্যাব-৬ অভিযান চালিয়ে সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছে।
মামলা সুত্রে জানা গেছে, র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালত গ্রামে অভিযান চালিয়ে মালত সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মালত গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সেলিম হায়দার (৫০), শ্যামনগর গ্রামের হোসেন গাজীর ছেলে মো. হাবিবুর গাজী (৪০)ও মালত গ্রামের শের আলীর ছেলে শামীম গাজী (৩৪)কে আটক করে।
এসময় তাদের কাছে থাকা সীমানা পিলার (ম্যাগনেট পিলার- যার গায়ে ইংরেজীতে খোদাই করা EAST INDIA ১৮১৮ COM লেখা) জব্দ করে। র্যাব-৬ এর ডিএডি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল হক শেখ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রতারনার করে বিভিন্ন লোকজনদের ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে সীমানা পিলারসহ আটক করেছে। আটককৃতদের ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
