প্রধান সূচি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্তি পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদ নেত্রী খালেদা আক্তার হেনা প্রমুখ।

মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা, মহিলা পরিষদ, এলজিইডি, গণ উন্নয়ন সমিতি, পিডিএফসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারী মহিলা কলেজ, নাসিং ইনিষ্টিটিউট, কমিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial