প্রধান সূচি

খুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর পৌরসভার ৮১নং খুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ৫ম শ্রেণীর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার জার্জিস হোসেন, তপা বিশ্বাস, নুরুল আমীন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রদান শিক্ষক অঞ্জু রানী কর্মকার।

অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial