প্রধান সূচি

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের বাগেরহাট জেলার মোংলা উপজেলার জোংড়ার খাল এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ চার ব্যক্তি মারা গেছেন।

র‌্যাবের দাবি ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত বনদস্যু আরিফুল বাহিনী প্রধান আরিফসহ ৪ জন মারা গেছেন। নিহতরা সবাই বনদস্যু।

র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা দেখা গেছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব রবিবার রাতে সুন্দরবনে অভিযান শুরু করে। এ সময় বনদস্যু আরিফুল বাহিনী র‌্যাবকে উদ্দেশ্যে করে গুলি করা শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এভাবে বেশ কিছু সময় ‘বন্দুকযুদ্ধ’ চলার পর বনদস্যু দল পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৪ জনের মরদেহ পাওয়া যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial