প্রধান সূচি

পিরোজপুরে সঞ্চয় সপ্তাহ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম উদ্বোধন

পিরোজপুরে সঞ্চয় সপ্তাহ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম-২০১৯ পালিত হয়েছে। শনিবার পিরোজপুরে এক র‌্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা সঞ্চয় অফিস/ব্যুরো এ র‌্যালির আয়োজন করে। কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র‌্যালিতে প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনালী ব্যাংক লিমিটেড পিরোজপুর শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান, জেলা সঞ্চয় অফিস/ব্যুরো সহকারি পরিচালক মো. রিয়াজুল ইসলামসহ শহরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial