প্রধান সূচি

... শেখ তন্ময় এমপি

বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করছেন।

শনিবার বিকেলে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে ‘জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (খুলনা জোন)’ শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাট (সাইনবোর্ড)-কচুয়া (জেড-৭৭০৩) জেলা মহাসড়ক ও কচুয়া ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাগেরহাট সড়ক বিভাগের আয়োজনে নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা।

বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক তমন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদা আক্তার বানু লুচি, উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজরা দেলোয়ার হোসেন।

এর আগে সাইনবোর্ড বাজার মোড় ও কচুয়া ব্রীজ সংলগ্ন নির্মান কাজের ফলক উন্মোচন করে উদ্বোধন করা হয়।
এ প্রকল্পে ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial