পিরোজপুরে মাদক ও ইভটিজিং বিরোধী সভা
পিরোজপুর সদর থানার উদ্যোগে বুধবার মাদক ও ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হকের সভাপতিত্বে সদর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাঈনুল হাসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খান মো. আলাউদ্দিন, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শিকদার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ গোলাম মাওলানা নকিব, কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ খান প্রমুখ।
সভা পরিচালনা করেন এস আই মো. মুনিরুজ্জামান মনির।
Please follow and like us:
« ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস »
