প্রধান সূচি

পিরোজপুরে এমপিও ভুক্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তি করার দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার সকালে শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনের পর প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের হাতে বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মিয়া মো. কাদিরুল মুক্তাদির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা সহকারী কমান্ডার আব্দুর রাজ্জাক মোল্লা, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, রাজলক্ষী স্কুল এন্ড কলেজের প্রভাষক পংকজ কুমার মিস্ত্রী, এফ করিম আলিম মাদ্রাসার অধাক্ষ মাওলানা শাহ আলম, গাঁওখালী কলেজের প্রভাষক অসীম কুমার বড়াল, মিরুখলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর খান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial