মানববন্ধন ও স্মারকলিপি পেশ
পিরোজপুরে বিআরডিবি’র কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে
পিরোজপুরে জেলার বিআরডিবি’র মূল কর্মসূচির (ইউসিসিএ) কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে পিরোজপুর জেলায় বিআরডিবি’র মূল কর্মসূচির (ইউসিসিএ) কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাকিল খান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক মো. ফায়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইমারন হোসেনসহ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বিআরডিবি’র ৪২তম বোর্ড সভার সিদ্ধান্ত ও ৪৪তম বোর্ড সভায় বিআরডিবি’র মহাপরিচালকের সভাপতিত্বে গঠিত ৭ দদস্য বিশিষ্ট সরকারী উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মোতাবেক ২০১২ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মচারীদের রাজস্ব করণের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবী জানান।
পরে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা তাদের দাবী সমূহ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর বরবারে স্মারকলিপি প্রদান করেন।
