প্রধান সূচি

পাইকগাছায় আরআরএফ’র ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

পাইকগাছায় গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মহিলাদের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গদাইপুরে আরআরএফ এর কার্যালয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত দু’জন বিশেষজ্ঞ ডা. ফাতেমাতুজ্জোহরা ও ইয়াসমিন সুলতানা এ্যানি ২শ’ মহিলা রোগীকে চিকিৎসা প্রদান করেন।

সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে এ সেবা প্রদান করা হয়। ফ্রি স্বাস্থ্য ক্যাম্প এর সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, শেখ আরিফুর রহমান, মো. রফিকুল ইসলাম, এখলাছুর রহমান, আব্দুল্লাহ আল-জুবায়ের, রনি মন্ডল, তারক মজুমদার, সংস্থার স্বাস্থ্য কর্মী নাজিরুন্নাহার ও নাজরিন আক্তার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial