বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে আটক ৫০
বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা করা হয়েছে। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের পক্ষে সাংবাদিকদের গণসংযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত »
