জাতীয় গণিত উৎসবে সুযোগ পেল স্বরূপকাঠির ৫ মেধাবী
ডাচ বাংলা ব্যাংক ও দৈনিক প্রথম আলো প্রত্রিকার আয়োজনে জাতীয় গণিত উৎসব-২০১৯ এ সুযোগ পেয়েছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ৫ মেধাবী মুখ। গালিবুল আলম, মুশফিক সাজিদ, প্রতিপ্ত মন্ডল, আবির আহম্মেদ ও সামিউল হাসান। ওই ৫ মেধাবী মুখ এ বছর দশম শ্রেনীর শিক্ষার্থী। তারা উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আগামী ১ ও ২ মার্চ রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ‘সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে’ জাতীয় পর্যায়ের গণিত উৎসব প্রতিযোগিতায় অংশ নিবে।
জানা গেছে, এবছর গণিত উৎসবে উপজেলা থেকে ৪০জন শিক্ষার্থী জেলার পিরোজপুরে বাছাইপর্বে অংশ নেয়। সেখানে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া ওই বাছাই পর্ব থেকে ১৫ শিক্ষার্থী উত্তীর্ন হয়ে বাগেরহাটে আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে কৃতিত্বের সাথে অংশ নেয়। আঞ্চলিক উৎসবের ফলাফলে ওই ১৫ শিক্ষার্থী মধ্যে থেকে গালিবুল আলম, মুশফিক সাজিদ, প্রতিপ্ত মন্ডল, আবির আহম্মেদ ও সামিউল হাসান জাতীয় পর্যায়ের গণিত উৎসব-২০১৯ এ অংশ নেওয়ার জন্য সুযোগ পেয়েছে।
