Tuesday, February 12th, 2019
অবসরে গ্রামে চলে যাবো … প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি থেকে অবসর গ্রহণের পরে গ্রামে চলে যাবো। গ্রামে বাস করবো। যখনই আমি রাজনীতি থেকে অবসর নেবো, আমি আমার গ্রামে চলে যাবো এবং এটিই আমার সিদ্ধান্ত। মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ভবিষ্যৎ নিয়ে নিজের এ সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনসার ও ভিডিপি লেকে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় দুই শিশুর নৃত্য দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, নৌকায় এই দৃশ্যবিস্তারিত পড়ুন
উপজেলাসহ স্থানীয় সরকারের নিজস্ব বার্ষিক পরিকল্পনা থাকা প্রয়োজন … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, সদ্য স্বাধীন বাংলাদেশে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য বঙ্গবন্ধু’র অনেক স্বপ্ন ছিল, যা অর্থের অভাবে সফল করা দুরূহ ছিল। পরের সরকার গুলো প্রয়োজনীয় আর্থিক স্বচ্ছলতার অভাবে কাঙ্খিত উন্নয়ন কাজ করতে সক্ষম হয়নি। বর্তমানে এই অর্থ কষ্ট নেই। সরকারের হাতে প্রভূূত টাকা থাকায় আমরা যারা কাজের লোক তারা মানুষের ভাগ্য উন্নয়নে এই সুযোগকে কাজে লাগাতে চাই। এখন দেশের বার্ষিক বাজেট চার লাখ কোটি টাকা। এর পাশাপাশি উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার সমূহকে নিজস্ব বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে কাজ চালাতে হবে। জেলাবিস্তারিত পড়ুন
ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর শহরের পুরাতন বাসষ্ট্যাড এলাকায় পাড়েরহাট রোডে মাসুদ ট্রেডাসের সামনে থেকে ১২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী প্রিন্স সেখকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। প্রিন্স সেখ ফেনসিডিল বিক্রেতা ফুল মিয়া সেখের ছেলে এবং মাদক ব্যবসায়ী ফেন্সি জাহাংগীর ও ফাতেমার দম্পত্তির জামাতা। এছাড়া আটক প্রিন্স সেখের স্ত্রীও একজন মাদক ব্যবসায়ী।
জাতীয় গণিত উৎসবে সুযোগ পেল স্বরূপকাঠির ৫ মেধাবী
ডাচ বাংলা ব্যাংক ও দৈনিক প্রথম আলো প্রত্রিকার আয়োজনে জাতীয় গণিত উৎসব-২০১৯ এ সুযোগ পেয়েছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ৫ মেধাবী মুখ। গালিবুল আলম, মুশফিক সাজিদ, প্রতিপ্ত মন্ডল, আবির আহম্মেদ ও সামিউল হাসান। ওই ৫ মেধাবী মুখ এ বছর দশম শ্রেনীর শিক্ষার্থী। তারা উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আগামী ১ ও ২ মার্চ রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ‘সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে’ জাতীয় পর্যায়ের গণিত উৎসব প্রতিযোগিতায় অংশ নিবে। জানা গেছে, এবছর গণিত উৎসবে উপজেলা থেকে ৪০জন শিক্ষার্থী জেলার পিরোজপুরে বাছাইপর্বে অংশ নেয়। সেখানে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৮ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহ্ফিল শুরু
ভান্ডরিয়া পৌরসভার পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি (মন্ত্রী বাড়ি-আনোয়ার মঞ্জু’) জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে ৮ দিনব্যাপী ১২তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শুরু হয়েছে। মঙ্গলবার মাহফিলের প্রথমদিনের প্রথম অধিবেশনে কোরআনের ১০৩নং আয়াত থেকে ১০৫নং আয়াত পর্যন্ত বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি আ. রহিম সাহেব (খুলনা)। এছাড়া ৮ দিনব্যাপী অনুষ্ঠানে পর্যায়ক্রমে বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, মাওলানা মুফতি আবুল কাসেম আশরাফী, হাফেজ ক্বারী ইসমাইল হোসাইান, মুফতি ইয়াসিন নবীপুরী, মাওলানা আব্দুল হাই নেছারি, আনোয়ার হোসেন জিহাদী, আব্দুল আউয়াল, মুসাবীন কাসেম, মুফতি রফিকুল ইসলাম, জালাল উদ্দিন ওসমানী, হাছিবুর রহমান মাদানী, জিয়াউলবিস্তারিত পড়ুন
সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সামনে দলীয় নেতাদের হাতাহাতি
ইন্দুরকানীতে ৪ জেপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার
ইন্দুরকানীতে জাতীয়সংসদ নির্বাচনের পরের দিন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সামনে দলীয় নেতৃবৃন্দের হাতাহাতির ঘটনায় সাময়িক বহিস্কৃত ৪ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির মৌখিক নির্দেশে উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জুর আহবানে দলের এক সভায় এ বহিস্কারাদেশ প্রত্যাহরের সিদ্বান্ত হয়। বস্কিারাদেশ প্রত্যাহারকৃত দলের নেতারা হলেন, উপজেলা জেপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাহমুদ সেলিম, সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ও শ্রম সম্পাদক মোঃ মহসীন হাওলহদার মধু। উপজেলা জাতীয়পার্টি জেপির সভাপতি আসাদুল কবিরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে সড়ক আলোকিত করতে সোলার চালিত স্ট্রীট লাইট স্থাপন
ইন্দুরকানীতে সড়ক আলোকিত করতে সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়ন ও বাস্তবায়নে গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন (টিআর/ কাবিটা) প্রকল্পের আওতায় এ লাইট স্থাপন করা হয়। উপজেলার ৫৪টি জণগুরুত্বপূর্ণ স্থানে সড়কের পাশে সোলার বিদ্যুৎ চালিত ৫৪টি স্ট্রীট লাইট স্থাপন করা হয়। দিনের আলোয় সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারীতে চার্জ হবে এবং সন্ধ্যা বেলায় স্বয়ংক্রিয়ভাবে লাইটগুলো জ¦লে উঠবে এবং সকাল হলে আবার স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে। উপজেলার পত্তাশী, বালিপাড়া ও পাড়েহাট ইউনিয়নের প্রধান সড়কের পাশে, জণসমাগম স্থান সমূহে, বাজার ও সেতুর দুই প্রান্তে সর্বসাধারণ ওবিস্তারিত পড়ুন
