ভান্ডারিয়ায় ৮ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহ্ফিল শুরু
ভান্ডরিয়া পৌরসভার পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি (মন্ত্রী বাড়ি-আনোয়ার মঞ্জু’) জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে ৮ দিনব্যাপী ১২তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শুরু হয়েছে।
মঙ্গলবার মাহফিলের প্রথমদিনের প্রথম অধিবেশনে কোরআনের ১০৩নং আয়াত থেকে ১০৫নং আয়াত পর্যন্ত বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি আ. রহিম সাহেব (খুলনা)। এছাড়া ৮ দিনব্যাপী অনুষ্ঠানে পর্যায়ক্রমে বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, মাওলানা মুফতি আবুল কাসেম আশরাফী, হাফেজ ক্বারী ইসমাইল হোসাইান, মুফতি ইয়াসিন নবীপুরী, মাওলানা আব্দুল হাই নেছারি, আনোয়ার হোসেন জিহাদী, আব্দুল আউয়াল, মুসাবীন কাসেম, মুফতি রফিকুল ইসলাম, জালাল উদ্দিন ওসমানী, হাছিবুর রহমান মাদানী, জিয়াউল হক ফারুকী।
মাহফিলের শেষ দিনে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক।
