প্রধান সূচি

উপজেলা পরিষদ নির্বাচন

মঠবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান আ’লীগ নেতা আরিফ-উল-হক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক। তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ভাইস চেয়রম্যান পদে দোয়া ও সমর্থন চাইছেন।

আরিফ-উল-হক মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়া শিক্ষা, সমাজসেবাসহ নানা সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন। তিনি উপজেলার মিঠাখালী গ্রামের সমাজসেবক প্রয়াত আনোয়ারুল হক মন্টুর ছেলে। ছাত্রজীবন থেকে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার নানা জনগুরুত্বপূর্ণ কাজের নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির বাইরেও তিনি বিআরডিবি চেয়ারম্যান, সাবেক সভাপতি পল্লী বিত্তহীন সমবায় সমিতি ফেডারেশন, নিরাপদ সড়ক চাই (নিচসা) মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, গভর্নিং বডি সদস্য মহিউদ্দিন মহিলা মহাবিদ্যাদ্যালয় ও সভাপতি রিকশা-ভ্যান-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

আরিফ-উল-হক জানান, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। মঠবাড়িয়া উপজেলা কমিটির নানা দায়িত্ব পালন করে বর্তমানে সহ-সভাপতির দায়িত্ব পালন করছি। সুখে দুঃখে এলাকার মানুষের পাশে থেকে জনমানুষের উন্নয়নে কাজ করে চলেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial